শুধু ফুসফুস নয় হার্টে গিয়েও থাবা বসাচ্ছে করোনা!

ছবি: হার্টের সমস্যা
করোনাভাইরাস ফুসফুসের ক্ষতি করে, এ তথ্য সবারই জানা! তবে জানেন কি? ঘাতক এই ভাইরাসটি শুধু ফুসফুস নয় আপনার হার্টে গিয়েও থাবা বসাতে পারে!
নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সী এক রোগী গুরুতর হার্ট অ্যাটাক নিয়ে হাজির হন। বুকে ব্যথায় তার প্রায় মরণদশা। ততক্ষণাৎ তার ইলোক্ট্রকার্ডিওগ্রাম করা হয়। অতঃপর দেখা যায় রোগীর হার্টের পেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। উচ্চ রক্তচাপের সঙ্গে ট্রোপোনিন নামক একটি প্রোটিনের উপস্থিতি টের পায় চিকিৎসকরা, যা হৃদযন্ত্রের পেশিগুলো সঙ্কুচিত করে দেয়।
চিকিৎসকরা ভেবেছিল রোগীর ধমনীগুলো বন্ধ হয়ে গেছে। তবে তারা ভালো করে পরীক্ষা করার পর দেখতে পেল রোগীর হার্ট অ্যাটাক হয়নি। ঘাতক করোনভাইরাস গিয়ে হাজির হয়েছে রোগীর হার্টে। ব্রুকলিন হাসপাতালের ওই রোগী হাসপাতালে ১২ দিন থাকার পর সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরো পড়ুন
Comments
Post a Comment