করোনার মধ্যেই চীনে ভয়াবহ দাবানল, নিহত ১৯

দাবানল। ফাইল ছবি
করোনাভাইরাসে কাবু চীন। এর মধ্যেই দেশটির জিচ্যাং শহরে একটি বিশাল বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট। এছাড়া স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ধোয়ায় জিচ্যাং শহরের আকাশ পুরো ছেয়ে গেছে।
Comments
Post a Comment