দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আইইডিসিআর -এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী। তার বয়স ২০ বছর।  
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার