করোনার প্রভাবে ১৮ বছরে তেলের দাম সর্বনিম্ন

ফাইল ফটো
মহামারি করোনাভাইরাসে প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা অনেক কমে গেছে। ফলে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দর গতকাল সোমবার নেমে আসে ২২ দশমিক ৫৮ ডলারে। ২০০২ সালের নভেম্বরের পর গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন দর এটি।
যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম নেমেছে ২০ ডলারের নিচে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে কমতে থাকে তেলের দাম। গত মাসে দাম প্রায় অর্ধেকে নেমে আসে। আরো পড়ুন
Comments
Post a Comment