দিল্লির মসজিদে তাবলিগ জামাত, করোনায় ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদের তাবলিগ জামাতে অংশ নেয়া ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। জামাতে অংশ নেয়ার পর তারা করোনায় আক্রান্ত হন বলে জানা গেছে।
তেলাঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তিনদিন ধরে ধর্মীয় ওই অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু'জন হায়দরাবাদের গান্ধী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজন অ্যাপোলো হসপিটালে এবং আরেকজন গ্লোবাল হসপিটালে মারা গেছেন। অন্য দু'জন মারা গেছেন নিজামাবাদ এবং গাদওয়ালে।
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ২৪ মার্চ থেকে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন শুরু হলেও ওই অনুষ্ঠানে আগত অনেকেই সেখানে অবস্থান চালিয়ে যেতে থাকে। ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয় সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন।
Comments
Post a Comment