ইতালিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

অপু
ইতালির মিলান শহরে করোনায় আক্রান্ত হয়ে অপু (৪২) নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মিলানের স্থানীয় হাসপাতালে মারা যান তিনি।
মিলান প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তুহিন মাহামুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। অপুর দেশের বাড়ি ঢাকা জেলায়। দীর্ঘদিন ধরে তিনি মিলান শহরে সন্তানসহ বসবাসরত ছিলেন। সেখানে তার ফুলের ব্যবসা ছিল। আরো পড়ুন
Comments
Post a Comment