স্প্যানিশ ফ্লু’তে বেঁচে ফিরলেও ১০৮ বছরের বৃদ্ধার প্রাণ গেল করোনায়

ছবি: হিলদা ও তা নাতি অ্যান্টনি
দুইটি বিশ্বযুদ্ধের সাক্ষী তিনি। এমনকি ১৯১৮ সালের মহামারি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েও বেঁচে ফিরেছিলেন হিলদা চার্চিল। তবে তিনি হেরে গেলেন করোনার কাছে। ১০৮ বছরের বৃদ্ধা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন।
এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্প্যানিশ ফ্লু মহামারি থেকে বেঁচে ফিরলেও করোনা তাকে পরাজিত করেছে। এই ঘাতক ভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। তিনিই যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
শনিবার সলফোর্ড শহরের এক হাসপাতালে বৃদ্ধা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান। ৫ই এপ্রিল তার পরবর্তী জন্মদিন। এ বিষয়ে তার নাতি অ্যান্টনি চার্চিল বলেন, এটা আমাদের জন্য সত্যিই হৃদয়বিদারক ঘটনা। তার জন্মদিন মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল। তার ১০৯ বছর পালনের জন্য আমরা সবাই খুব উচ্ছ্বসিত ছিলাম। আরো পড়ুন
Comments
Post a Comment