করোনায় ২৪ ঘণ্টায় ৪ হাজার মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত
মহামারি নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। নানা পদক্ষেপ নেয়ার পরও যেন তা থামছে না এই মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা নিয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজারে। এছাড়া মোট আক্রান্ত হয়েছে সাত লাখ ২৩ হাজার ৮৬৯ জন।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি এখন সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে ইউরোপের দেশগুলোতে। এতে আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত ১০ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। ইতালির প্রতিবেশি দেশ স্পেনে মৃত্যু হয়েছে ছয় হাজার ৮০৩ জনের। ভাইরাসটির মূলকেন্দ্র চীনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৪ জনের।
তবে আক্রান্তের দিক থেকে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে ১ লাখ ৪২ হাজার ৭৩৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৮৯ জনের।
এই মহামারী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আসা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার প্রথমবারের মত স্বীকার করেছেন, পরিস্থিতি এরকম চললে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখের ঘরেও পৌঁছাতে পারে। আরো পড়ুন
Comments
Post a Comment