ফ্রান্সে করোনায় একদিনে ৪১৮ জনের মৃত্যু

করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে
করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটি। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৪ জনে দাঁড়িয়েছে। 

ফ্রান্সের সরকার তাদের দৈনিক আপডেটে জানায়, দেশটির ২০ হাজার ৯৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তাদের মধ্যে নিবিড় পরিচর্যায় রয়েছে ৫ হাজার ৫৬ জন। এছাড়া দেশটিতে যারা শুধুমাত্র হাসপাতালে মারা যাচ্ছে তাদের মৃত্যুর সংখ্যাই গণনা করা হচ্ছে। যারা বাড়িতে মারা যাচ্ছেন তাদের সংখ্যাটি গণনা করা হচ্ছেনা দেশটিতে।
মহামারি করোনার বিস্তার কমানোর লক্ষ্যে গত ১৭ মার্চ থেকে ফ্রান্সকে লকডাউন করে দেয় দেশটির সরকার। দেশটির শীর্ষ স্বাস্থ্য আধিকারিক জেরোমি সালোমোন সাংবাদিকদের বলেন যে, আক্রান্তের পরিসংখ্যানটি কোনোভাবেই কমছে না। আমরা মহামারির মধ্যে রয়েছি বলেও মন্তব্য করেন তিনি। আরো পড়ুন

Comments

Popular posts from this blog

পোড়াবাড়ির চমচমের দুইশ’ বছর

ত্বকের দাগ দূর করে উজ্জ্বলতা ফেরাবে পেঁপে সাবান! তৈরি করুন ঘরেই

রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার