যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছাড়াতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে এক লাখ বা তারও বেশি মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিএনএন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের জীবনে চাঞ্চল্য ফিরে চাই! কবে এ চাঞ্চল্য ফিরবে, প্রেসিডেন্ট নিজেও জানেন না। তিনি স্বীকার করেছেন, দেশে মৃত্যুর মিছিল বাড়ছেই! পরের দুই সপ্তাহে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে আশঙ্কা করে আশাবাদ করেছেন, ১ জুনের মধ্যে দেশ ঘুরে দাঁড়াবে। আরো পড়ুন
Comments
Post a Comment