পোড়াবাড়ির চমচম পোড়াবাড়ি—টাঙ্গাইল জেলার একটি গ্রামের নাম। অথচ সারাদেশের মানুষই কম-বেশি গ্রামটিকে চেনে। কারণ মিষ্টির রাজা চমচমের বিস্তৃতি এ পোড়াবাড়ি থেকেই। টাঙ্গাইল শহর থেকে ৬ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। পোড়াবাড়ির চমচম তৈরির ঐতিহ্য প্রায় দুইশ’ বছরের পুরোনো। এক সময়ে ‘চমচমের রাজধানী’ হিসেবেও পরিচিত ছিল এই গ্রাম। লোকমুখে প্রচলিত, ব্রিটিশ আমলে ধলেশ্বরী নদী দিয়ে আসাম, কলকাতার স্টিমার চলাচল করতো। আসাম থেকে যশোরথ হালই নামের এক মুনি এসেছিলেন পোড়াবাড়িতে। তিনিই প্রথম গোরুর খাঁটি দুধ, চিনি আর ধলেশ্বরী নদীর পানি দিয়ে বিশেষ উপায়ে চমচম তৈরি করেন। এখনও হালইরা এখানে চমচম বানিয়ে থাকেন। এছাড়া, ঘোষ এবং পালেরাও বংশানুক্রমিকভাবে চমচম তৈরির সঙ্গে যুক্ত। আরো পড়ুন
পেঁপে সাবান পেঁপে ত্বকের যত্নে বেশ ভালো কাজ করে। এটি ত্বকের কালো দাগ দূর করতে ভীষণ কার্যকরী। এছাড়া এটি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। অনেকেই পেঁপে সাবানও ব্যবহার করে থাকেন। যা দারুণ কার্যকরী। তবে পেঁপে দিয়ে সাবান যদি বাসায় তৈরি করা যায় তাহলে তা বেশি ভালো হবে। নিজের হাতে তৈরি করা হবে বলে এতে ত্বকের ক্ষতি হওয়ার ভয়ও থাকবে না। আর এটি তৈরি করাও বেশ সহজ। দেরি না করে চলুন জেনে নেয়া যাক পেঁপে সাবান তৈরি করার পদ্ধতিটি- আরো পড়ুন
রাঙামাটির বিখ্যাত বনরুপা বাজার রাঙ্গামাটি সমতাঘাট। একপাশে বিখ্যাত কাপ্তাই হ্রদ এবং অন্য পাশে বিখ্যাত বনরুপা বাজার। কাছে ও দূরে নানান জায়গা থেকে হরেক রকম পণ্য নিয়ে অসংখ্য নৌকা আসে সমতাঘাটে। বাজার বারে ঘাট জুড়ে হুলুস্থুল কান্ড বেঁধে যায়। এই ঘাট আর বাজার সম্পর্কেই আজ আপনাদের জানাবো। ঘাটে ভিড়ানো নৌকা থেকে একের পর এক নামেন যাত্রীরা। বেশিরভাগই পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষজন। নৌকা ভর্তি পাহাড়ি ফলমূল আর শাকসবজি। নৌকাতেই চলে পাইকারি দরাদরি। পাহাড়িরা বেশিরভাগ পণ্যই বহন করে পিঠে ঝোলানো বাঁশের ঝুড়িতে। ঐতিহ্যবাহী বাঁশের ঝুড়িকে চাকমারা বলে কালং, মারমারা বলে পরগিন, টিপরারা কাবাং বলে। নানান এলাকার মানুষ এখানে ভিড় জমায়। কেউ আসে কাপ্তাই লেক পাড়ের গ্রাম থেকে, কেউবা কর্ণফুলী নদী পাড়ের জনপদ থেকে। নৌ পথে প্রতিদিনই হরেক রকম পণ্য আসে এই ঘাটে। বেশি আসে বাজার বারে। ঘাট সংলগ্ন এই বনরুপা বাজার রাঙ্গামাটির সবচেয়ে নামকরা বাজার কেন্দ্রগুলোর একটি। নানা পণ্যের পসরা আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি ক্রেতা বিক্রেতার বিকিকিনির ব্যস্ততায় বেশ জমজমাট এই বাজার। এ বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য ...
Comments
Post a Comment